আমি হেলমেট পরব না, আমি আওয়ামী লীগের না

অনলাইন ডেস্ক

জাতীয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য

2026-10-03T15:09:30+06:00
2026-10-03T21:42:58+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
জাতীয়
প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
আমি হেলমেট পরব না, আমি আওয়ামী লীগের না
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:০৯ পিএম  আপডেট: ০৩.১০.২০২৬ ৯:৪২ পিএম 
সংগৃহীত ছবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে পুলিশ তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল।

আদালতের আদেশের পর প্রিজন ভ্যানে ওঠানোর সময় পুলিশ সদস্যরা তাঁকে হেলমেট পরানোর চেষ্টা করেন। এ সময় তিনি হেলমেট খুলে ছুড়ে ফেলেন এবং সাংবাদিকদের উদ্দেশে বলেন, আরে আমি হেলমেট পরব না, আপনি জানিয়ে দেন! আমাকে অন্যায়ভাবে, অবৈধভাবে হেলমেট পরানো হচ্ছে। আমি আওয়ামী লীগের না! আমি হেলমেট পরব না।

তিনি আরও বলেন, আমার দরকার পড়লে এখানে আমি পুলিশের গুলিতে মৃত্যুবরণ করব, কিন্তু আমি হেলমেট পরব না, পরব না, পরব না।

হেলমেট পরানোর বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আখতারুজ্জামান বলেন, বর্তমানে হেলমেট পরা আওয়ামী লীগের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে জোর করে হেলমেট পরানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। এ সময় তিনি পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘হাতকড়া পরান, হাতকড়া পরান... ১০০ বার হাতকড়া পরান।

এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে বাংলাদেশ বিমানের বিজি-৩৩৮ ফ্লাইটে বিপুলসংখ্যক যাত্রী ঢাকায় পৌঁছান। যাত্রীর চাপ বেশি থাকায় লাগেজ পেতে বিলম্ব এবং ট্রলি সংকট দেখা দেয়। এ নিয়ে কয়েকজন যাত্রীর মধ্যে অসন্তোষ তৈরি হয়। মামলার এজাহার অনুযায়ী, পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ সেখানে গেলে আখতারুজ্জামান তাঁর সঙ্গে অশালীন ভাষায় কথা বলেন এবং ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেন।

এজাহারে আরও বলা হয়েছে, আখতারুজ্জামানের সঙ্গে থাকা ব্যক্তিরা বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন এতে বাধা দেন। এতে আখতারুজ্জামান ক্ষুব্ধ হয়ে ওই নিরাপত্তাকর্মীকে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল বা পাত্র ফেলে দেওয়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও মামলায় করা হয়েছে। এসব অভিযোগের বিচারিক নিষ্পত্তি এখনো হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম আখতারুজ্জামানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ড আবেদনে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে কোনো পক্ষের ইন্ধন ছিল কি না, তা জানতে তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজনের কথা বলা হয়। শুনানি শেষে আদালত পাঁচ দিনের পরিবর্তে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (২অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাঁকে বিমানবন্দর থানায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর মেজর (অব.) আখতারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হন।
  বিষয়:   আখতারুজ্জামান  জামায়াত  বিমানবন্দর  রিমান্ড 


জাতীয়- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত