ইবির উন্নয়ন প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

ইবি প্রতিনিধি

শিক্ষা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)-এর ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার (৯ অক্টোবর) উপাচার্য অধ্যাপক

2026-10-09T15:33:29+06:00
2026-10-09T15:33:29+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
শিক্ষা
ইবির উন্নয়ন প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৩:৩৩ পিএম  
ছবি-যাযাদি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)-এর ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৯ অক্টোবর) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সম্মেলন কক্ষে তাঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলীসহ সংশ্লিষ্ট সদস্যবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের যুগ্ম সচিব মো. রুহুল আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, মাউশি বিভাগের উপপরিচালক রোকসানা লায়লা, যুগ্ম সচিব এস এম ইমরুল হাসান এবং সিনিয়র সহকারী পরিচালক মোশারফ হোসেন।

সভায় উন্নয়ন (৩য় পর্যায়)-১ম সংশোধিত প্রকল্পের চলমান কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন-সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুণগত মান বজায় রাখা, কাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়নে যে সকল প্রকল্প হাতে নেয়া হয়েছে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সুষ্ঠু ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

উল্লেখ্য, সভায় উপস্থিত সদস্যরা প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

পরে প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্যরা উন্নয়ন প্রকল্পের কয়েকটি সাইট পরিদর্শন করেন এবং চলমান বিভিন্ন উন্নয়নকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।

  বিষয়:   ইবি  ক্যাম্পাস  বাস্তবায়ন কমিটি 


শিক্ষা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত