শ্রীমঙ্গলে পূজার নতুন জামা পেল হরিজন পল্লীর শিশুরা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাদেশ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হরিজন পল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।শুক্রবার (৯ অক্টোবর) সকালে শহরের কলেজ

2026-10-09T15:09:28+06:00
2026-10-09T15:09:28+06:00
শুক্রবার ● ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
শ্রীমঙ্গলে পূজার নতুন জামা পেল হরিজন পল্লীর শিশুরা
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৩:০৯ পিএম  
ছবি-যাযাদি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হরিজন পল্লীর সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে শহরের কলেজ রোজস্থ হরিজন পল্লীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘সহপথ’-এর উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, যুব উন্নয়ন কর্মকর্তা অসিম কুমার কর, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট বিভাগীয় উপসহকারী পরিচালক নিঝুম রায়, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের সাবেক পরিচালক সত্যকাম চক্রবর্তী, জাতীয় সাংবাদিক সংস্থা মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম রুম্মন, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সাংবাদিক ইসমাইল মাহমুদ, এসকে দাশ সুমন, মো. আল আমিন, লন্ডনপ্রবাসী নুর বক্সসহ সহপথের সমন্বয়ক শিমুল তরফদার, মৃদুল দেব, কাজল হাজরা, আল ইব্রাহিম, রাজেশ ভৌমিক, নয়ন নায়েক, সীমা তাঁতী, রক্তিমা নাগ ও সুমিতা তাঁতী প্রমুখ।

সহপথের সমন্বয়ক রাজেশ ভৌমিক বলেন, “সামনেই শারদীয় দুর্গাপূজা। আমরা চাই, সবাই মিলে আনন্দঘন পরিবেশে পূজার আনন্দ ভাগাভাগি করে নিতে। এ জন্য হরিজন পল্লীর শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করেছি। শিশুদের মুখে হাসি ফুটতে দেখে আমরাও আনন্দিত।”

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. জিয়াউর রহমান বলেন, “সহপথের এ উদ্যোগ অত্যন্ত চমৎকার। সংগঠনটির স্লোগান ‘মানুষের পাশে, মানুষের পথে’—সত্যিই প্রশংসনীয়। সরকারের পাশাপাশি আমরা নিজ নিজ অবস্থান থেকে একটু একটু করে অবদান রাখলে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।”

তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব ধর্মীয় উৎসব হলেও বাংলাদেশে তা সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য উদাহরণ। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর জন্য সহপথের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ প্রশাসনকে আরও উৎসাহিত করে। আসন্ন শারদীয় দুর্গোৎসব সবার অংশগ্রহণে আনন্দমুখর ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে বলে তিনি প্রত্যাশা করেন।

নতুন পোশাক পেয়ে শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। আয়োজকদের এমন উদ্যোগে আসন্ন দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি হয়েছে।

  বিষয়:   শ্রীমঙ্গল  জামা  পল্লী 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত