এনসিসি ব্যাংকে চায়না ডেস্ক চালু
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৫.১০.২০২৬ ৯:২৮ পিএম (প্রিন্ট সংস্করণ)

দেশে কার্যরত চায়না ব্যবসা প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সমন্বিত ব্যাংকিং সেবা দেয়ার উদ্দেশে এনসিসি ব্যাংক পিএলসি ‘এনসিসি চায়না কানেক্ট’ নামে একটি বিশেষায়িত চায়না ডেস্ক চালু করেছে। দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। ১৪ অক্টোবর ঢাকার রেডিসন ব্লু হোটেলের গ্র?্যান্ড বলরুমে বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্টৃ (বিসিসিসিআই) আয়োজিত এবং এনসিসি ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত ‘চায়না ন্যাশনাল ডে সেলিব্রেশন ২০২৬’ অনুষ্ঠানে চায়না ডেস্কটি উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে কেক কেটে আনুষ্ঠানিকভাবে চায়না ডেস্কের উদ্বোধন করা হয়। প্রেস রিলিজ