ইউনাইটেড ইন্সুরেন্সের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৫.১০.২০২৬ ৯:২৭ পিএম (প্রিন্ট সংস্করণ)

ইউনাইটেড ইন্সুরেন্স কম্পানি লিমিটেডের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১২ অক্টোবর উৎসবমুখর পরিবেশে কম্পানির রেজিস্টার্ড ও প্রধান কার্যালয় গুলশান সেন্টার পয়েন্টে একটি দোয়া মাহফিল অনুষ্ঠতি হয়। উক্ত অনুষ্ঠানে কম্পানির চেয়ারম্যান, উদ্যোক্তারা ও পরিচালকরা, শুভানুধ্যায়ী, মুখ্য নির্বাহী কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন। বীমা শিল্পে এএএ রেটিং প্রাপ্ত কম্পানিটি চার দশকেরও বেশি সময়ের এই যাত্রাকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে, যা প্রবৃদ্ধি, উৎকর্ষ ও সেবার প্রতি কম্পানির অব্যাহত অঙ্গীকারেরই প্রতিফলন। প্রেস রিলিজ