মধুমতি ব্যাংকের শরীয়াহ কমিটির সভা
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৫.১০.২০২৬ ৯:২৭ পিএম (প্রিন্ট সংস্করণ)

মধুমতি ব্যাংক পিএলসি-এর শরীয়াহ সুপারভাইজরি কমিটির দ্বিতীয় সভা ১৪ অক্টোবর ব্যাংকটির গুলশানস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান হাফেজ মুফতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য, হাফেজ মুফতি যুবায়ের আব্দুল্লাহ ও মুফতি আবু বকর সিদ্দীক নাবিল। এ ছাড়াও উপস্থিত ছিলেন- মধুমতি ব্যাংকের ইভিপি ও চিফ অফ ইসলামিক ব্যাংকিং ডিভিশন আর. এম. শরিফুল ইসলাম, এভিপি ও ইসলামিক ব্যাংকিং বিভাগের অপারেশনাল হেড, নিজাম উদ্দিন, এফএভিপি ও হেড অফ শরিয়াহ সেক্রেটারিয়েট মো. নিয়াজ মাহমুদ এবং ইসলামিক ব্যাংকিং বিভাগের কর্মকর্তারা। প্রেস রিলিজ