ময়মনসিংহে পপুলার লাইফের বীমার চেক বিতরণ
প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৫.১০.২০২৬ ৯:২৭ পিএম (প্রিন্ট সংস্করণ)

দ্রুত বীমা দাবি পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে ১৫ অক্টোবর পপুলার লাইফ ইন্সুরেন্স পিএলসি-এর ময়মনসিংহ অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবির ৬ কোটি ৪৩ লাখ ১৮ হাজার টাকার চেক বিতরণ উৎসব ও আলোচনা সভা ময়মনসিংহ কম্পানির নিজস্ব অফিসের হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইন্সুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী। প্রেস রিলিজ