ময়মনসিংহে সার্বজনীন পেনশন মেলা
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৯.১০.২০২৬ ১০:১৪ পিএম (প্রিন্ট সংস্করণ)

সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে এবং পেনশন সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে ‘সার্বজনীন পেনশন মেলা ২০২৬’। ৬ অক্টোবর নগরীর সার্কিট হাউস মাঠে বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অধীন জাতীয় পেনশন কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। প্রেস রিলিজ