চিকিৎসা শেষে বাড়ি ফিরছেন ছাত্রদল নেতা সাইফুল, খোজ নিলেন প্রধান মন্ত্রী

যাযাদি রিপোর্ট

সারাদেশ

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার খোজখবর নিয়েছেন প্রধান মন্ত্রী তারেক রহমান। নয় দিন চিকিৎসা শেষে মঙ্গলবার

2026-10-20T19:33:19+06:00
2026-10-20T19:33:19+06:00
মঙ্গলবার ● ২০ অক্টোবর ২০২৬
৪ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
চিকিৎসা শেষে বাড়ি ফিরছেন ছাত্রদল নেতা সাইফুল, খোজ নিলেন প্রধান মন্ত্রী
যাযাদি রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৭:৩৩ পিএম  
ছবি: যাযাদি
খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার খোজখবর নিয়েছেন প্রধান মন্ত্রী তারেক রহমান। নয় দিন চিকিৎসা শেষে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল থেকে বাড়ি ফেরার আগে তাকে প্রয়োজনীয় ওষুধ ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন) এ তথ্য জানান। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক প্রধান মন্ত্রী তারেক রহমান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন।

মোকছেদুল মোমিন জানান, সম্প্রতি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে সাইফুলের দেওয়া বক্তব্য প্রধান মন্ত্রীর নজরে আসে। এরপর প্রধান মন্ত্রী তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে সাইফুলের চিকিৎসার ব্যবস্থা করাসহ সার্বিক খোজখবর নেওয়ার নির্দেশ দেন।

এর ধারাবাহিকতায় গত ১১ অক্টোবর সাইফুলকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামানের অধীনে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।

নয় দিনের চিকিৎসা শেষে বাড়ি ফেরার আগে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সাইফুলের সঙ্গে দেখা করেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক ও অর্থোপেডিক সার্জন অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ আমান এবং কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন)। তারা সাইফুলের শারীরিক অবস্থার খোজ নেন এবং চিকিৎসা-পরবর্তী প্রয়োজনীয় ওষুধ ও আর্থিক সহায়তা দেন।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফউদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর জ্যেষ্ঠ সদস্য মাসুদ রানা লিটন, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম. আর. হাসান এবং ছাত্রনেতা আব্দুল্লাহ আল মিসবাহসহ অন্যরা।

উল্লেখ্য, ২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের নির্যাতনের শিকার হয়েছিলেন ছাত্রদলের সাবেক নেতা খান সাইফুল। এরপর থেকে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এর আগেও বিভিন্ন সময়ে তারেক রহমানের নির্দেশে রাজধানীর বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।
  বিষয়:   খান সাইফুল  ছাত্রদল  তারেক রহমান  আমরা বিএনপি পরিবার 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
লাভ রোড, ৪৪৬/ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত