প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:৫৯ পিএম
ছবি-যাযাদি সময়ের বিবর্তনে দিন দিন হারিয়ে যেতে বসেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। আধুনিক বিনোদনের ভিড়ে গ্রামীণ এই প্রাচীন খেলাটি এখন অনেকটাই বিলুপ্তির পথে। তবে সেই হারানো ঐতিহ্যকে এখনো বাঁচিয়ে রেখেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার পশ্চিম দেওগ্রামের মানুষ।
একসময় গ্রামবাংলার বিভিন্ন উৎসব, মেলা ও বিশেষ আয়োজনে লাঠিখেলা ছিল মানুষের অন্যতম আকর্ষণ। ঢাকঢোলের শব্দ আর লাঠিয়ালদের শৈল্পিক কসরতে মুখর হয়ে উঠত গ্রামের মাঠ-প্রান্তর। শিশু থেকে শুরু করে বৃদ্ধ—সব বয়সী মানুষই উপভোগ করতেন এই ঐতিহ্যবাহী খেলা।
বর্তমানে নানা কারণে লাঠিখেলার চর্চা কমে গেলেও পশ্চিম দেওগ্রামের মানুষের উদ্যোগে টিকে আছে এই প্রাচীন সংস্কৃতি। লাঠিখেলা শুধু বিনোদনের মাধ্যমই নয়, এটি গ্রামবাংলার ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতিরও গুরুত্বপূর্ণ অংশ।
স্থানীয়দের প্রত্যাশা, সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা এবং নতুন প্রজন্মের অংশগ্রহণ বাড়ানো গেলে লাঠিখেলার ঐতিহ্য আরও দীর্ঘদিন ধরে রাখা সম্ভব হবে।
গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য রক্ষায় পশ্চিম দেওগ্রামের এই উদ্যোগ হতে পারে অন্যদের জন্যও অনুপ্রেরণা।