প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৭.০৮.২০২৬ ৫:৩১ এএম (প্রিন্ট সংস্করণ)

স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়া হোসেন হঠাৎ করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। রবিবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে একই জেলার কোটচাঁদপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।
এ সময় তিনি কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ১০০ শয্যা হসপিটালের নতুন ভবন চলুর বিষয় নিয়ে খোজ খবর নেন এবং নতুন ভবনটি ঘুরে দেখেন। পাশাপাশি তিনি রোগীদের ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের কথা শোনেন।
এছাড়াও হসপিটালের রান্না করা খাবার মুখে নিয়ে খাবারের স্বাদ পরীক্ষা করেন। রোগীদের ওয়ার্ডের বাথরুমও দেখেন।
স্বল্প সময়ের পরিদর্শন শেষে স্বাস্থ্য মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘শীঘ্রই ১০০ শয্যা হসপিটালের ভবনটি চালুর ব্যবস্থা নেওয়া হবে। হসপিটালে অনেক সমস্যায় আছে। তবে এগুলো সমাধান করতে সময় লাগবে।’
এর আগে সকালে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রী হঠাৎ পরিদর্শনে যান। এ সময় তিনি রোগীদের ওয়ার্ডে যান এবং রোগীদের সঙ্গে কথা বলেন। পরে ওষুধের স্টোর, স্টোক রেজিস্টার, অপরেশন থিয়েটার এবং অফিসের বিভিন্ন রুম ঘুরে ঘুওে দেখেন। স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান ম্যানেজমেন্ট ও পরিচ্ছন্নতা বিষয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। হসপিটালের অফিস রুমে ডাক্তার ও কর্মচারিদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা স্বাস্থ্য মন্ত্রীকে জানান, হসপিটালে ডাক্তার, নার্স ও পরিচ্ছন্ন কর্মী সংকট। তিনি তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য অধিদফতরের এমডিকে ফোন করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ে কর্মরত লোকজনের কাছে জনৈক ঠিকাদার ঘুষ দাবি করায় ঠিকাদার মনিরুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া আশ্বাস দেন।
এ ছাড়া সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আউটসোর্সিংয়ে যারা এখনো বেতন পায়নি তাদের বেতন দেয়ার ব্যবস্থা ও হসপিটালের সমস্যাগুলো দ্রুত সমাধান করা হবে বলে আশ্বাস দেন।