খাগড়াছড়িতে সেনা বাহিনীর চিকিৎসা সেবা
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১৩.০৯.২০২৬ ৯:৩৮ পিএম (প্রিন্ট সংস্করণ)

দুর্গম পার্বত্য অঞ্চলের জনসাধারণের জন্য খাগড়াছড়ি রিজিয়ন এবং খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে গত ১২ সেপ্টেম্বর বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত কার্যক্রমের আওতায় সার্জারি, মেডিসিন, চর্মরোগ, স্ত্রীরোগ ও চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সর্ব মোট ৮৬১ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। প্রেস রিলিজ