বিএনপি সরকার দেশের অর্থনীতি রক্ষা ও সম্পদ বৃদ্ধির চেষ্টা করছে

যাযাদি রিপোর্ট

রাজনীতি

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপি সরকার দেশের যে সম্পদ ও সামর্থ্য রয়েছে, তা কাজে লাগিয়ে দেশের

2026-09-23T19:16:27+06:00
2026-09-23T19:16:27+06:00
শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
১০ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
রাজনীতি
রিজভী
বিএনপি সরকার দেশের অর্থনীতি রক্ষা ও সম্পদ বৃদ্ধির চেষ্টা করছে
যাযাদি রিপোর্ট
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১৬ পিএম  
ছবি-যাযাদি
বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিএনপি সরকার দেশের যে সম্পদ ও সামর্থ্য রয়েছে, তা কাজে লাগিয়ে দেশের অর্থনীতি রক্ষা এবং সম্পদ বৃদ্ধির চেষ্টা করছে।’

তিনি আরো বলেন, ‘দেশের বর্তমান জ্বালানি ও গ্যাস সংকট মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং জনগণের জন্য সর্বোচ্চ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে।’

আজ বিকেল সাড়ে ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্যায়, অবিচার, অত্যাচার, অনিয়ম, সন্ত্রাস এবং দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিএনপি রাজপথে নামতে পারে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, বিএনপির ভিত্তি জনগণ।

তিনি বলেন, ‘পলাতক ফ্যাসিস্ট ভারতে গিয়ে সেখান থেকে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। আর দেশের ভিতর গুপ্ত ও সন্ত্রাসীরা সেখানে তালপাতার পাখা দিয়ে বাতাস দিচ্ছে।’

জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে যারা প্রতিবাদ করছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের বিষয়টি তাদের বিবেচনায় নেওয়া উচিত। বিশ্বের অনেক দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে এবং কিউবায় ১০ থেকে ১৫ দিন ধরে বিদ্যুৎ নেই।

তিনি আরো বলেন, পৃথিবীর মোট জ্বালানি তেলবাহী জাহাজের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করে এবং সেখানে বর্তমানে কী হচ্ছে, সেটিও বিবেচনা করা প্রয়োজন।

রুহুল কবির রিজভী বলেন, এত সংকট মোকাবিলা করেও সরকার জনগণের কাছে সর্বোচ্চ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছে। জ্বালানি ও গ্যাস পাওয়া না গেলে দেশের নিজস্ব উৎপাদন এবং পূর্বের দেশগুলো থেকে যতটুকু পাওয়া যায়, তা দিয়েই সরকার ব্যবস্থা করছে।
তিনি বলেন, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অর্থনীতি উন্নতির দিকে যাওয়ার আভাস পাওয়া যাচ্ছে।

বিদেশ সফরে সরকারি ব্যয় নিয়েও কথা বলেন রিজভী। তিনি বলেন, আগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫০ থেকে ২০০ জন লোক নিয়ে বিদেশ সফরে যেতেন। আর বর্তমান প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে মাত্র ৩৫ জন লোক নিয়ে গেছেন এবং পাঁচ থেকে ছয় দিন অবস্থান করে দেশে ফিরে আসবেন।

তিনি বলেন, এর মাধ্যমে সরকার দেশের প্রতি ভালোবাসা এবং জনগণের অর্থ সাশ্রয়ের বিষয়টি দেখিয়েছে।

রুহুল কবির রিজভী বলেন, বিএনপি, বিএনপি জোট এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশের সম্পদ ও সামর্থ্য বাড়াতে চায়। এজন্য গরিব, হতদরিদ্র ও প্রান্তিক মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র মানুষ, প্রান্তিক কৃষক ও গরিব মানুষ উপকৃত হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আজকের সমাবেশ ও মিছিল সত্য ও ন্যায়ের পক্ষে। যারা পরিকল্পিতভাবে রাজধানীর মধ্যবাড্ডা, কাফরুল, উত্তরা, মিরপুর ও শাহবাগে গাড়িতে আগুন লাগাচ্ছে, তাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।

রুহুল কবির রিজভী বলেন, এ দেশের জনগণ সবসময় ষড়যন্ত্রকে পদদলিত করেছে এবং ষড়যন্ত্রের জাল ছিঁড়ে সত্যের আলো বিকিরণে সহযোগিতা করেছে।

তিনি বলেন, ‘এই বাংলাদেশ সত্যের বাংলাদেশ, বীরত্বের বাংলাদেশ, ঐতিহ্যের বাংলাদেশ। এই বাংলাদেশে মিথ্যার জাল রচনা করে মানুষকে বিভ্রান্ত করা যাবে না।’
  বিষয়:   বিএনপি সরকার  অর্থনীতি রক্ষা  সম্পদ বৃদ্ধি  রিজভী 


রাজনীতি- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত