প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৪ পিএম
ছবি-যাযাদি GCF-এর অর্থায়নে ও PKSF-এর কারিগরী সহযোগিতায় CODEC GCF-RHL প্রকল্পের আওতায় দুইদিন ব্যাপী ২৪ ও ২৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় সর্বমোট ৪৩৭৪ টি গাছের চারা ও ১৩২০০ গজ বেষ্টনি নেট উপকারভোগী ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বিতরণ করা হয় এর মধ্যে রয়েছে ৭টি প্রাথমিক বিদ্যালয়, ৯টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মাদ্রাসা, ১টি কলেজ ,৪টি মসজিদ, ১টি মন্দির সহ এদের মঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা এবং গাছ রক্ষার জন্য প্রয়োজনীয় ১০০ গজ করে ব্লু-নেট। পাশাপাশি ৩৪৯ পরিবারকে বিভিন্ন প্রজাতির ১০ টি করে ফলজ ও বনজ গাছের চারা এবং গাছ রক্ষার জন্য প্রয়োজনীয় ৩০ গজ করে ব্লু-নেট বিতরণ করা হয়েছে।
প্রতিটি প্রতিষ্ঠান পেয়েছে—
৫টি নারিকেল চারা
১৫টি সুপারি চারা
৩টি মেহগনি চারা
৪টি আমের চারা
২টি করে কদবেল ও নিম
১টি করে অর্জুন, সবেদা ও জারুল
গাছ রক্ষায় বেষ্টনি হিসেবে ব্যবহারের জন্য ১০০ গজ করে ব্লু-নেট
পাশাপাশি প্রতিটি পরিবার পেয়েছে—
২টি নারিকেল চারা
৪টি সুপারি চারা
২টি মেহেগুনি
১টি করে কদবেল ও আম চারা
গাছ রক্ষায় বেষ্টনি হিসেবে ব্যবহারের জন্য ৩০ গজ করে ব্লু-নেট
এই উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠান ও পরিবারগুলো তাদের জায়গায় গাছ লাগাতে পারবে, যা পরিবেশের ভারসাম্য রক্ষা, কার্বন নিঃসরণ হ্রাস ও উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের প্রভাব মোকাবেলার পাশাপাশি পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ এবং আয় বৃদ্ধিতে সহায়ক হবে।
CODEC পরিবেশবান্ধব ওটেকসি ভবিষ্যৎ গড়তে দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—CODEC RHL প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী জনাব মোঃ আবু বকর ছিদ্দিক, এরিয়া ম্যানেজার জনাব মোঃ মাহবুব আলম, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুঃ নজমুল হক সেলিম সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং প্রকল্প ও মাইক্রোফাইন্যান্সের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।