প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ০৯.১০.২০২৬ ৯:১৯ পিএম (প্রিন্ট সংস্করণ)
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক প্রতি সপ্তাহের শুক্রবার চাঁদপুর সদর এবং শনিবার হাইমচর উপজেলার সাধারণ মানুষের সঙ্গে নিজ বাসভবনে সাক্ষাৎ করেন। এ সময় তিনি সাধারণ মানুষের অভাব-অভিযোগ, দুঃখ-দুর্দশা, রোগ-শোক ও নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। পাশাপাশি তাৎক্ষণিক সমাধানের চেষ্টা, প্রয়োজনীয় পরামর্শ ও সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন।
সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত এ সাক্ষাৎ ও সহযোগিতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমপি শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, যে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেই জনগণ আমার কাছে আসবেন না তো কার কাছে যাবেন?