নওগাঁয় অন্য জেলায় নেওয়ার পথে ১২০ বস্তা ডিএপি সার জব্দ

নওগাঁ প্রতিনিধি

সারাদেশ

নওগাঁ সদর উপজেলা থেকে অন্য জেলায় নেওয়ার পথে ১২০ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত

2026-10-14T11:13:05+06:00
2026-10-14T11:13:05+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
নওগাঁয় অন্য জেলায় নেওয়ার পথে ১২০ বস্তা ডিএপি সার জব্দ
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:১৩ এএম  
ছবি: যাযাদি
নওগাঁ সদর উপজেলা থেকে অন্য জেলায় নেওয়ার পথে ১২০ বস্তা ডিএপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে দুবলহাটি-হাপানিয়া সড়কে দুটি নসিমনভর্তি সার আটক করেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করে প্রশাসন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, নওগাঁ সদরের দুবলহাটি বিসিআইসি ডিলার পয়েন্ট ‘মেসার্স মোল্লা ট্রেডার্স’-এর গুদাম থেকে দুটি নসিমনে ৬০ বস্তা করে মোট ১২০ বস্তা ডিএপি সার তোলা হয়। গাড়ি দুটি রাজশাহীর উদ্দেশে রওনা দিয়েছিল। হাপানিয়া সড়কের মুখে পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হয়। চালকদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সারগুলো রাজশাহীতে নেওয়া হচ্ছিল বলে তাঁরা জানান।

ঘটনার খবর পেয়ে মেসার্স মোল্লা ট্রেডার্সের ম্যানেজার মামুন ঘটনাস্থলে আসেন। স্থানীয়দের প্রশ্নের মুখে তিনি দাবি করেন, প্রতিষ্ঠানের মালিক ওয়াসেফ আলী মোল্লার নির্দেশে সারের মেমো কেটে গাড়ি দুটি ছেড়ে দিয়েছিলেন। তবে সার কার কাছে বিক্রি করা হয়েছিল বা কোথায় নেওয়া হচ্ছিল, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। পরে পুলিশ ও প্রশাসন আসার খবর পেয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন বলে স্থানীয়রা জানান।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুল আমিন বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে কৃষি কর্মকর্তা ও পুলিশকে সঙ্গে নিয়ে রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে ১২০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়েছে। ডিলার বা তাঁর প্রতিনিধি উপস্থিত না থাকায় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সারগুলো দুবলহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হেফাজতে রাখা হয়েছে।

ইউএনও আরও বলেন, জব্দ করা সার উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে দুবলহাটি ইউনিয়নের প্রকৃত কৃষকদের কাছে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা হবে। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
  বিষয়:   নওগাঁ  ডিএপি সার  সার জব্দ  উপজেলা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত