জিয়ানগরে পল্লী চিকিৎসকের ওপর হামলা, গুরুতর আহত

জিয়ানগর প্রতিনিধি

সারাদেশ

পিরোজপুরের জিয়ানগর উপজেলার চর বলেশ্বর এলাকায় দুর্বৃত্তদের হামলায় আব্দুল কুদ্দুস (৩৩) নামে এক পল্লী চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৩

2026-10-14T13:01:49+06:00
2026-10-14T13:01:49+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
জিয়ানগরে পল্লী চিকিৎসকের ওপর হামলা, গুরুতর আহত
জিয়ানগর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১:০১ পিএম  
প্রতীকী ছবি
পিরোজপুরের জিয়ানগর উপজেলার চর বলেশ্বর এলাকায় দুর্বৃত্তদের হামলায় আব্দুল কুদ্দুস (৩৩) নামে এক পল্লী চিকিৎসক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে চর বলেশ্বর সড়কে এ ঘটনা ঘটে।

আহত আব্দুল কুদ্দুস চর বলেশ্বর গ্রামের আবুল হোসেন খন্দকারের ছেলে। তিনি চণ্ডীপুর বাজারে একটি ফার্মেসি পরিচালনা করেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে জিয়ানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকেও তাকে ঢাকায় পাঠানো হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করার তথ্য পাওয়া গেলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যায়নি।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত আলী খান বলেন, আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। এটি দুর্ঘটনা নাকি হামলা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
  বিষয়:   জিয়ানগর  পিরোজপুর  পল্লী চিকিৎসক  হামলা 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত