নিজস্ব জমিতে কাজ করতে গিয়ে বিপাকে বরিশাল সিটি কর্পরেশন

ন্যাশনাল

বরিশাল বুরোবরিশালে নিজস্ব মালিকানা জমিতে উন্নয়ন কাজ করতে গিয়ে বিপাকে পড়েছে সিটি কর্পরেশন। রাজনৈতিক প্রতিহিংসায় থমকে আছে ড্রেন ও ভবন

2026-10-15T00:00:00+06:00
2026-10-15T18:37:41+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
ন্যাশনাল
নিজস্ব জমিতে কাজ করতে গিয়ে বিপাকে বরিশাল সিটি কর্পরেশন
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ১৫.১০.২০২৬ ৬:৩৭ পিএম (প্রিন্ট সংস্করণ)
বরিশাল বুরো
বরিশালে নিজস্ব মালিকানা জমিতে উন্নয়ন কাজ করতে গিয়ে বিপাকে পড়েছে সিটি কর্পরেশন। রাজনৈতিক প্রতিহিংসায় থমকে আছে ড্রেন ও ভবন নির্মাণ কার্যক্রম। উন্নয়ন কাজ বন্ধে নানা অজুহাতে মাঠে নেমেছে রাজনৈতিক একটি পক্ষ। দ্বারস্থ হয়েছে আদালতের। 

জানা গেছে, বরিশাল শহরের বগুড়া রোডস্থ এসএ দাগ নং ৪০৪৪ এর তিন নাম্বার খতিয়ানের নয় দশমিক নয় শতাংশ জমির রেকর্ডিও মালিক বরিশাল সিটি কর্পোরেশন। সম্প্রতি জমিটিতে ড্রেন ও একতলা মার্কেট নির্মাণের কার্যক্রম শুরু করে প্রতিষ্ঠানটি। কিন্তু বিপত্তি বাধায় জমির পিছনে থাকা কয়েকটি পরিবার। জমিটি দখলে রাখতে তারা রাজনৈতিক সহযোগীতার জন্য যায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনের কাছে। বিসিসি প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নাসরিনও এ সুযোগকে লুফে নেন। তিনি তার কিছু সমর্থক নিয়ে সিটি কর্পরেশনের উন্নয়ন কার্যক্রম বন্ধ রাখতে সড়কে মানব বন্ধন করেন। কর্পোরেশনের উন্নয়ন কাজে বাধা দিতে গিয়ে উল্টো বিতর্কিত হয়ে যান আফরোজা খানম নাসরিন। এদিকে জমিটিতে নির্মাণাধীন সিটি সুপার মার্কেট নির্মাণ কাজ বন্ধ চেয়ে হাই কোর্টে করা রিট খারিজ করে দিয়েছেন উচ্চ আদালত। 

সিটি কর্পরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন কলেন, কর্পরেশন যখনই কোনো উন্নয়ন কাজ করতে যায় তখনই একটি পক্ষ বাধা হয়ে দ্বারায়। তবে উন্নয়ন করতে গিয়ে ষড়যন্ত্রকারীদের চেয়ে সমর্থনই বেশি পেয়েছেন বলে জানান তিনি। 
ন্যাশনাল- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত