আবারো কক্সবাজারের হোটেলে আগুন

ন্যাশনাল

কক্সবাজার প্রতিনিধিউখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টের মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় ১০ পর্যটকের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আবারো কক্সবাজারে আগুনের

2026-10-25T00:00:00+06:00
2026-10-24T22:15:25+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
ন্যাশনাল
আবারো কক্সবাজারের হোটেলে আগুন
৩০০ পর্যটকের প্রাণরক্ষা
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৪.১০.২০২৬ ১০:১৫ পিএম (প্রিন্ট সংস্করণ)
কক্সবাজার প্রতিনিধি
উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টের মর্মান্তিক অগ্নি দুর্ঘটনায় ১০ পর্যটকের অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর রেশ কাটতে না কাটতেই আবারো কক্সবাজারে আগুনের পুনরাবৃত্তি ঘটেছে।

এবার সুগন্ধা পয়েন্টের দ্য সি প্রিন্সেস নামে আবাসিক হোটেলে জেনারেটরের শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। ঘটনার সময় ভবনটিতে অবস্থানরত তিন শতাধিক পর্যটকের প্রাণনাশের আশঙ্কা তৈরি হলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দ্রুত পদক্ষেপে পার্কিং এলাকার জেনারেটরসহ বিপুল ক্ষয়ক্ষতি সত্ত্বেও আগুন দ্রুত নির্বাপণ করা সম্ভব হয়। পরপর দুটি আবাসন প্রতিষ্ঠানে এই ধরনের আগুন কক্সবাজারের পর্যটন শিল্পের সার্বিক সুরক্ষাকে গভীর প্রশ্নের মুখে দাড় করিয়েছে।

জানা যায়, জেনারেটরের শর্ট সার্কিট থেকে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা পার্কিং এলাকায় ছড়িয়ে পড়লে এ সময় তীব্র ধোয়ার সৃষ্টি হয় এবং ভবনে অবস্থানরত পর্যটকদের মধ্যে চরম আতঙ্ক ও হুড়োহুড়ি তৈরি হয়। তবে সময়োচিত সতর্কতার কারণে আবাসিক অতিথিরা অতি দ্রুত ও নিরাপদে ভবন ত্যাগ করতে সক্ষম হন। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌছায়। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতা এবং হোটেল কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টার নিরলস পরিশ্রমে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। 

হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল কাদের জানান, ‘ আগুনের সূচনালগ্নেই আমাদের কর্মকর্তা ও কর্মচারিদের তাৎক্ষণিক দক্ষতা, বুদ্ধিমত্তা ও সাহসিকতার কারণে একটি প্রলয়ংকরী বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।’

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, ‘আমরা আগুনের বার্তা পাওয়া মাত্রই নিকটবর্তী স্টেশন থেকে একটি ক্ষিপ্র ও কার্যকরী ইউনিট ঘটনাস্থলে প্রেরণ করি এবং আগুন সফলভাবে নির্বাপণ করতে সক্ষম হই। প্রাথমিক অনুসন্ধানে ধারণা করা হচ্ছে, পার্কিং এলাকায় স্থাপিত জেনারেটরের শর্ট সার্কিট থেকেই এই বৈদ্যুতিক অগ্নিকাণ্ডের উৎপত্তি ঘটেছে। সৌভাগ্যবশত, কোনো প্রাণহানি বা শারীরিক জখমের ঘটনা ঘটেনি।’

উল্লেখ্য, মাত্র এক সপ্তাহ আগে গত শনিবার কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সমুদ্র সৈকত সংলগ্ন ‘টুপটুপ রিসোর্ট’ নামের একটি আবাসিক প্রতিষ্ঠানে মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১০ জন পর্যটকের করুণ মৃত্যু হয়। সেই শোকাবহ ঘটনার রেশ কাটতে না কাটতেই সুগন্ধা পয়েন্টের এই তারকা মানের হোটেলে পুনরায় অগ্নিকাণ্ডের ঘটনা পর্যটন নগরীর আবাসন খাতের সার্বিক অগ্নিনিরাপত্তা ও কাঠামোগত সুরক্ষার বিষয়টিকে আবারো বড় ধরনের প্রশ্নের মুখে দাড় করিয়েছে।

ন্যাশনাল- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত