প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪২ এএম
সংগৃহীত ছবিরাজধানীতে ডিএমপির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৩২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, গতরাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।
তিনি আরও জানান, রাজধানীর গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিলে সরাসরি ৪০ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।