প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২০ পিএম
যাযাদি ছবি দেশের স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান মাতৃভূমি গ্রুপ ঢাকার তোপখানা রোডে অবস্থিত ফারইস্ট টাওয়ারের ১৪ ও ১৫ তলায় ২০,০০০ বর্গফুট আয়তনের একটি বিশাল ও আধুনিক নতুন কর্পোরেট অফিস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। আজ এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে এই নতুন কার্যালয়ের যাত্রা সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. শহিদুল ইসলাম। মাতৃভূমি গ্রুপের চেয়ারম্যান এ. বি. এম. হানিফ মিয়াকে সাথে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে মাতৃভূমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাইনউদ্দিন মিয়া তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, "মাতৃভূমি গ্রুপ বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামীদিনে বাংলাদেশের সকল আইকনিক স্থাপনা মাতৃভূমি গ্রুপ করবে। আমাদের স্বপ্নের 'মাতৃভূমি সিটি অ্যান্ড রিসোর্ট'-এর পাশাপাশি কক্সবাজারে নতুন একটি পাঁচ তারকা হোটেল ও ইনানীতে আরেকটি সাত তারকা হোটেলের নির্মাণের কার্যক্রম খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। এছাড়া গ্রাহকদের মানসম্মত সেবা দিতে আরও বেশ কিছু বড় প্রকল্প চালুর অপেক্ষায় রয়েছে।"
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শহিদুল ইসলাম বলেন, "একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে মাতৃভূমি গ্রুপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দৃশ্যমান ভূমিকা রেখে চলেছে। তাদের এই অগ্রযাত্রা প্রশংসনীয়। আমি তাদের সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।"
অনুষ্ঠানে মাতৃভূমি গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও সকল বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া গ্রুপটির বিপুল সংখ্যক শুভানুধ্যায়ী, স্টেকহোল্ডার এবং গ্রাহকবৃন্দ এই উদ্বোধনী মুহূর্তে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেন।