ইশরাকের উদ্যোগটি ইতিবাচক, তবে অস্ত্র হাতে নেয়া শোভা পায়নি

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রথম পাতা

* সাধারণ মানুষ ভবিষ্যতে ইশরাকের কাজের মূল্যায়ন করবে* ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা নিজেদের সংশোধন করতে হবেপ্রতি মন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ

2026-10-21T00:00:00+06:00
2026-10-21T13:20:11+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
প্রথম পাতা
ইশরাকের উদ্যোগটি ইতিবাচক, তবে অস্ত্র হাতে নেয়া শোভা পায়নি
 সংবর্ধনা অনুষ্ঠানে স্পিকার
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২১.১০.২০২৬ ১:২০ পিএম (প্রিন্ট সংস্করণ)
স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ
* সাধারণ মানুষ ভবিষ্যতে ইশরাকের কাজের মূল্যায়ন করবে
* ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা নিজেদের সংশোধন করতে হবে

প্রতি মন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা ইশরাক হোসেনের মাদক ও দুর্বৃত্ত দমনে যাওয়ার উদ্যোগটি ইতিবাচক, অস্ত্র হাতে নেয়া শোভা পায়নি বলে মন্তব্য করেছেন পার্লামেন্টের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘ইশরাক হোসেন পুলিশের ওপর গুলিবর্ষণকারী একদল মাদক সেবীকে দমন করতে গিয়েছিলেন। তবে তার নিজের হাতে অস্ত্র নেয়াটা ঠিক হয়নি, এটি তার পদমর্যাদার সঙ্গে মানানসই নয়।’ মঙ্গলবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হাফিজ উদ্দিন আহমেদ ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান (সভাপতি) নির্বাচিত হয়েছেন। এ জন্য ওই অনুষ্ঠানে তাকে সংবর্ধনা দেয়া হয়।
স্পিকার আরো বলেন, ‘ইশরাক হোসেন সরকারের এক জন প্রতি মন্ত্রী ছিলেন। তার সঙ্গে বডিগার্ড ও পুলিশ সদস্য ছিল। প্রয়োজনে দলীয় কর্মীরাও সহযোগিতা করতে পারেন। এক জন মন্ত্রী বা প্রতি মন্ত্রীর হাতে বৈধ কিংবা অবৈধ অস্ত্র কোনোটিই শোভা পায় না। এ কারণেই প্রধান মন্ত্রী তাকে (ইশরাক) পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তবে মাদক ও দুর্বৃত্ত দমনে তার উদ্যোগের বিষয়টি ইতিবাচক ছিল। এ কারণে সাধারণ মানুষ ভবিষ্যতে তার কাজের মূল্যায়ন করবে।’

হাফিজ উদ্দিন আহমেদ আরো বলেন, ‘ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের নিজেদের সংশোধন করতে হবে। এরই মধ্যে আপনারা দেখেছেন, ঢাকায় এক জন নারী এমপির বিরুদ্ধে হসপিটাল দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান মন্ত্রী তাকে পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। একইভাবে, মঙ্গলবার অবিভক্ত ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ও প্রতি মন্ত্রী ইশরাক হোসেনও পদত্যাগ করেছেন।’ তিনি বলেন, ‘এই দুটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরলাম। অতীতে কোনো রাজনৈতিক দলই নিজেদের নেতা-কর্মীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর ব্যবস্থা নেয়নি। বর্তমান প্রধান মন্ত্রী আইন  শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপসহীন। অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে তিনি দৃঢ় অবস্থান নিয়েছেন।’
গত ১৭-১৮ বছরের দুঃশাসনের পর জনগণ একটি নির্বাচিত সরকার পেয়েছে উল্লেখ করে নেতা-কর্মীদের উদ্দেশে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এই সরকারের লক্ষ্য জনগণের কল্যাণ নিশ্চিত করা। এ জন্য আপনারা পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করবেন। আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি সব সময় আপনাদের পাশে থাকব।’

প্রথম পাতা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত