তেঁতুলিয়ায় পর্যটকের ঢল দেখা নেই কাঞ্চনজঙ্ঘার

ন্যাশনাল

পঞ্চগড় প্রতিনিধিপূজার দীর্ঘ ছুটিতে বিশ্বের তৃতীয় এবং হিমালয় পর্বতমালার দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার মায়াবী টানে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যটকদের ঢল নেমেছে।

2026-10-25T00:00:00+06:00
2026-10-24T22:17:45+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
ন্যাশনাল
তেঁতুলিয়ায় পর্যটকের ঢল দেখা নেই কাঞ্চনজঙ্ঘার
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৪.১০.২০২৬ ১০:১৭ পিএম (প্রিন্ট সংস্করণ)
কাঞ্চনজঙ্ঘা দেখার আশায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যটকদের ভিড় —যাযাদি
পঞ্চগড় প্রতিনিধি
পূজার দীর্ঘ ছুটিতে বিশ্বের তৃতীয় এবং হিমালয় পর্বতমালার দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার মায়াবী টানে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পর্যটকদের ঢল নেমেছে। কিন্তু সপ্তাহ খানেকের বেশি দিন ধরে মেঘের কোলে লুকিয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা। 

শরতের শেষে এসে কয়েক দিনের জন্য দেখা দিয়ে আবারো মেঘের কোলে মুখ লুকিয়েছে লজ্জাবতী কাঞ্চনজঙ্ঘা। হেমন্তের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও তার লজ্জা যেন কাটছেই না। সবার প্রত্যাশা, উত্তরের আকাশে আবারো উকি দেবে হিমালয়ের অপরূপ তুষারাবৃত পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।   

সাপ্তাহিক ছুটিসহ ঈদের পর টানা পাচ দিনের ছুটিতে পরিবার পরিজন নিয়ে কাঞ্চনজঙ্ঘার মায়ার টানে অনেকেই ছুটে এসেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে হিমালয় কন্যাখ্যাত পঞ্চগড়ের তেঁতুলিয়া। তবে গত এক সপ্তাহ ধরে উত্তরের আকাশ মেঘে আবৃত্ত থাকার কারণে কাঞ্চনজঙ্ঘা থেকে গেছে আড়ালে, আবডালে। এরপরও প্রকৃতির টানে পর্যটকদের আগমন থেমে নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তেঁতুলিয়ায় এসে রাতে তারা অবস্থান করছেন আবাসিক হোটেল ও রিসোর্টে। ভোরের আলো ফোটার আগেই তেঁতুলিয়ার ঐতিহাসিক ডাকবাংলো এলাকায় জড়ো হচ্ছেন শত শত পর্যটক। উদ্দেশ্য একটাই, এক নজর নিজ চোখে কাঞ্চনজঙ্ঘা দর্শন। কিন্তু না; আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সেই কাঙ্ক্ষিত দৃশ্যের দেখা মিলছে না। ফলে দীর্ঘ অপেক্ষার পরও প্রিয় পর্বতকে না দেখার আক্ষেপ নিয়ে ফিরতে হচ্ছে অনেক দর্শনার্থীকে। অনেকে আবার কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলেও ঘুরে দেখছেন সবুজে ঘেরা সমতলের চা বাগান, কেউ উপভোগ করছেন মহানন্দা নদীর সৌন্দর্য। আবার কেউ মুগ্ধ হচ্ছেন সীমান্ত ঘেষা জনপদের নির্মল পরিবেশে। 

রাজধানী ঢাকা থেকে ঘুরতে আসা পর্যটক রুপম ও নীলফামারী থেকে আসা আতিক ওয়াদুদ জানান, পুজোর দীর্ঘ ছুটিতে কাঞ্চনজঙ্ঘা দেখার আশায় তারা পঞ্চগড়ে এসেছেন। কিন্তু উত্তরের শান্ত আকাশ মেঘে ঢাকা থাকায় তাদের আশা পুরণ হয়নি। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, বায়ুমণ্ডলের ওপরের স্তরে মেঘ ও কুয়াশার উপস্থিতির কারণে পর্বতশৃঙ্গটি দৃশ্যমান হচ্ছে না। অক্টোবরের শেষ সপ্তাহে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিচে কুয়াশা থাকলে উপরের মেঘ সরে দিনের কিছুটা সময়ের জন্য দৃশ্যমান হতে পারে কাঞ্চনজঙ্ঘা। আবহাওয়ার আদোপান্ত খবর নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে আসার জন্য তিনি পর্যটকদের অনুরোধ জানিয়েছেন। 

তেঁতুলিয়াা ইউএনও আনোয়ার হোসাইন জানান, পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও হয়রানি প্রতিরোধে রিসোর্ট ও গুরুত্বপূর্ণ পর্যটন এলাকাগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। 

ন্যাশনাল- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত