ধর্ষিতার পরিবারের নামে ভাঙচুর, লুটপাটের মামলা

ন্যাশনাল

আশুলিয়া প্রতিনিধিআশুলিয়ায় একটি মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৩ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান শিক্ষক পলাতক থাকলে, সহযোগিতার

2026-10-26T00:00:00+06:00
2026-10-25T22:17:00+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
ন্যাশনাল
ধর্ষিতার পরিবারের নামে ভাঙচুর, লুটপাটের মামলা
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৫.১০.২০২৬ ১০:১৭ পিএম (প্রিন্ট সংস্করণ)
আশুলিয়া প্রতিনিধি
আশুলিয়ায় একটি মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৩ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রধান শিক্ষক পলাতক থাকলে, সহযোগিতার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করে পুলিশ। এঘটনায় ভুক্তভোগী ছাত্রীর দাদা বাদি হয়ে মামলা করেন থানায়। কিন্তু ঘটনার এক দিন পর ওই ধর্ষণ মামলার বাদীসহ ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০-১৫ জনের বিরুদ্ধে মাদ্রাসায় ভাঙচুর, মারধর, লুটপাটের অভিযোগে মামলা করেছেন ওই পলাতক শিক্ষকের ছেলে মো. উমায়ের।

এদিকে গত বুধবার সন্ধ্যায় এ হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে মামলায় উল্লেখ করা হলেও একই দিন সকাল ১০টার দিকে অভিযোগকারী বাবা মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ওই মাদ্রাসার এক শিশুকে ধর্ষণ এবং মায়ের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ উঠে। এঘটনায় বুধবার দিবাগত রাতে শিশুটির দাদার দায়ের করা ধর্ষণ মামলায় অভিযোগকারীর মাকে ধর্ষণের সহায়তার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। তবে ওই শিক্ষক পলাতক রয়েছেন।

ন্যাশনাল- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত