হাতিয়ায় অবৈধ পামওয়েল জব্দ করেছে কোস্ট গার্ড

ন্যাশনাল

ন্যাশনাল ডেস্কনোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাকি দিয়ে আনা বিপুল পরিমাণ অবৈধ পামওয়েল জব্দ করেছে কোস্ট গার্ড। রবিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া

2026-10-26T00:00:00+06:00
2026-10-25T22:12:15+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
ন্যাশনাল
হাতিয়ায় অবৈধ পামওয়েল জব্দ করেছে কোস্ট গার্ড
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৫.১০.২০২৬ ১০:১২ পিএম (প্রিন্ট সংস্করণ)
ন্যাশনাল ডেস্ক
নোয়াখালীর হাতিয়ায় শুল্ক ফাকি দিয়ে আনা বিপুল পরিমাণ অবৈধ পামওয়েল জব্দ করেছে কোস্ট গার্ড। রবিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, নোয়াখালীর হাতিয়া থানাধীন নলচিরা ঘাট সংলগ্ন এলাকায় ২৫ অক্টোবর সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে বহনকালে শুল্ক ফাকি দিয়ে আনা প্রায় ১৫ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা মূল্যের নয় হাজার ৫০০ লিটার অবৈধ অপরিশোধিত পামওয়েলসহ চোরাচালান কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত পামওয়েল ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ন্যাশনাল- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত