প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৫.১০.২০২৬ ১০:১৬ পিএম (প্রিন্ট সংস্করণ)
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার রাতে পৌর শহরের ঘোড়াকান্দা এলাকার হাবিব হুজুরের বাড়ির লোকজনের সাথে একই এলাকার বালুর মাঠের সোহেল মিয়ার বাড়ির লোকজনের এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনায় গুরুতর আহত পুলিশ সদস্যের নাম নাজমুল হোসেন (৪২)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল)-এ পাঠানো হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যান ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ এবং ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান। তাদের নেতৃত্বে ভৈরব থানা-পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।