মানিকছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

ন্যাশনাল

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা আক্রান্তদের মধ্যে শিশু ও নারীর সংখ্যাই সবচেয়ে বেশি। কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত

2026-10-12T00:00:00+06:00
2026-10-11T22:25:03+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
ন্যাশনাল
মানিকছড়িতে বাড়ছে হামের প্রাদুর্ভাব
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ১১.১০.২০২৬ ১০:২৫ পিএম (প্রিন্ট সংস্করণ)
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা আক্রান্তদের মধ্যে শিশু ও নারীর সংখ্যাই সবচেয়ে বেশি। কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত রোগীর চাপে বছরের পাচ মাস আগে থেকেই ওষুধ সংকট। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। রবিবার সকাল পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাম ইউনিটে রোগী ১৭ জন। ৫০ শয্যার এই হসপিটালে বর্তমানে রোগী ভর্তি রয়েছে ৫২ জন। তবে হামে আক্রান্ত রোগীদের ওষুধের ব্যয় বহন করতে হিমশিম খেতে হচ্ছে দরিদ্র পরিবারগুলো।

হসপিটাল সূত্রে জানা যায়, এন্টিবায়োটিক, ইনজেকশন, স্যালাইনসহ বিভিন্ন প্রয়োজনীয় ওষুধের সংকট থাকায় রোগীদের স্বজনদের নিজেদের খরচে ওষুধ কিনতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকাল অফিসার ডা. মিল্লাত শাহ বলেন, ‘প্রতিদিনই হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তবে বেশ কিছু প্রয়োজনীয় ঔষুধের সংকট থাকায় চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। এসব ওষুধের খরচ রোগীর অভিভাবকদেরই বহন করতে হচ্ছে।’
ন্যাশনাল- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত