দুই দশকের পথচলায় ‘জীবনবদলের রেসিপি’ নিয়ে শুরু সেরা রাধুনী সিজন ৯

যাযাদি অনলাইন

লাইফস্টাইল

দুই দশকের পথচলা ও সাফল্যের ধারাবাহিকতায় নতুন প্রতিপাদ্য ‘জীবনবদলের রেসিপি’ নিয়ে শুরু হচ্ছে দেশের রান্নাবিষয়ক রিয়্যালিটি শো ‘সেরা রাধুনী’র নবম

2026-10-14T12:41:20+06:00
2026-10-14T12:41:20+06:00
বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
লাইফস্টাইল
দুই দশকের পথচলায় ‘জীবনবদলের রেসিপি’ নিয়ে শুরু সেরা রাধুনী সিজন ৯
যাযাদি অনলাইন
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:৪১ পিএম  
ছবি: যাযাদি
দুই দশকের পথচলা ও সাফল্যের ধারাবাহিকতায় নতুন প্রতিপাদ্য ‘জীবনবদলের রেসিপি’ নিয়ে শুরু হচ্ছে দেশের রান্নাবিষয়ক রিয়্যালিটি শো ‘সেরা রাধুনী’র নবম আসর। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ‘রাধুনী’র আয়োজনে প্রতিযোগিতাটি আগের আসরগুলোর মতো এবারও প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে।

রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘সেরা রাধুনী সিজন ৯’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. পারভেজ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বিপণন বিভাগের প্রধান ইমতিয়াজ ফিরোজ এবং মাছরাঙা টেলিভিশনের নির্বাহী পরিচালক ও মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অজয় কুমার কুন্ডু।

এবারের আসরে বিচারকের দায়িত্ব পালন করবেন ইনডাল্জ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা ও এক্সিকিউটিভ শেফ শুভব্রত মৈত্র, লো মেরিডিয়ান ঢাকার এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ শাহিদ শাহিন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী জয়া আহসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌসুমী মৌ।

সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্যে মো. পারভেজ সাইফুল ইসলাম ‘সেরা রাধুনী’র দুই দশকের পথচলা, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ২০ বছর আগে রান্নার প্রতিভার যথাযথ মূল্যায়নের মাধ্যমে মানুষের জীবন বদলের যে স্বপ্ন নিয়ে আয়োজনটির যাত্রা শুরু হয়েছিল, নবম আসরে তা আরও বড় পরিসরে এগিয়ে যাবে বলে তিনি আশা করেন।

মাছরাঙা টেলিভিশন ও মিডিয়াকম লিমিটেডের পক্ষ থেকে অজয় কুমার কুন্ডু আয়োজনটির দুই দশকের অর্জন এবং নতুন আসরের সম্প্রচার প্রস্তুতি তুলে ধরেন। অন্যদিকে, ইমতিয়াজ ফিরোজ গত দুই দশকে ‘সেরা রাধুনী’র মাধ্যমে নতুন উদ্যোক্তা ও শেফ হিসেবে প্রতিষ্ঠা পাওয়া ব্যক্তিদের অভিজ্ঞতার কথা বলেন এবং নবম আসর নিয়ে তার প্রত্যাশা জানান।

অনুষ্ঠানে নতুন লোগো ও প্রচারণামূলক কনটেন্ট উন্মোচন করা হয়। পাশাপাশি প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রমের সূচনা ঘোষণা করা হয় এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজকেরা।

‘সেরা রাধুনী সিজন ৯’-এ অংশ নিতে নিবন্ধনের শেষ সময় ১৫ নভেম্বর ২০২৬। ১৮ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশি নাগরিকেরা প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আবেদন করতে পারবেন। ওয়েবসাইট অথবা এসএমএসের মাধ্যমে রেসিপি ও প্রয়োজনীয় তথ্য পাঠিয়ে নিবন্ধন করা যাবে।

ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে ভিজিট করতে হবে www.sheraradhuni.com। এসএমএসে আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে SR9 <স্পেস> নাম <স্পেস> বয়স <স্পেস> বিভাগ <স্পেস> রেসিপির নাম লিখে পাঠাতে হবে ৮৮০৯৬১২৬১৫৫৫৫ নম্বরে।

আবেদনের সঙ্গে নিজের তৈরি রেসিপি, খাবারের ছবি, নিজের ছবি এবং নাম, বয়স, ঠিকানা, পেশা, মোবাইল নম্বর, ই-মেইল ও জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন বা পাসপোর্টের নম্বর দিতে হবে। ‘সেরা রাঁধুনী সিজন ৮’-এর স্টুডিও রাউন্ডে অংশ নেওয়া প্রতিযোগীরা নবম আসরে নিবন্ধন করতে পারবেন না।

আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশজুড়ে বিভাগীয় অডিশনের পর ঢাকায় গ্র্যান্ড অডিশনের মাধ্যমে স্টুডিও রাউন্ডের প্রতিযোগী নির্বাচন করা হবে। স্টুডিও রাউন্ডে রান্নার স্বাদের পাশাপাশি খাবারের পরিবেশনা, পুষ্টিমান, উদ্ভাবনী ক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি মূল্যায়ন করা হবে।

বিচারকদের বিবেচনায় নির্বাচিত রেসিপির প্রতিযোগীদের বিভাগীয় অডিশনে ডাকা হবে। অডিশনের দিন তাঁদের নিজ হাতে তৈরি খাবার নিয়ে উপস্থিত হতে হবে। খাবারের মূল্যায়ন ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের ঢাকায় অনুষ্ঠিত গ্র্যান্ড অডিশনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে।

প্রতিযোগিতার বিজয়ী পাবেন ১৫ লাখ টাকা। প্রথম ও দ্বিতীয় রানারআপ পাবেন যথাক্রমে ১০ লাখ ও ৫ লাখ টাকা।

‘সেরা রাঁধুনী সিজন ৯’-এর সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে মিডিয়াকম লিমিটেড এবং সম্প্রচারের দায়িত্বে থাকছে মাছরাঙা টেলিভিশন। হসপিটালিটি পার্টনার হিসেবে রয়েছে রাঙামাটি ওয়াটারফ্রন্ট রিসোর্ট।

প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে আয়োজকদের দেওয়া হটলাইন ০৮০০০১১১৩৩৩ নম্বরে প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত যোগাযোগ করা যাবে। এ ছাড়া ফেসবুক পেজে বিস্তারিত তথ্য পাওয়া যাবে: www.facebook.com/SheraRadhuni
  বিষয়:   সেরা রাঁধুনী  রাঁধুনী সিজন ৯  রান্নার প্রতিযোগিতা  মাছরাঙা টেলিভিশন 


লাইফস্টাইল- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত