দুই মাসে মাদকের অভিযোগে ২৭ পুলিশ সদস্য জেলে

যাযাদি ডেস্ক

শেষ পাতা

* প্রতি বছর ন্যূনতম ১৫ হাজার নতুন সদস্য নিয়োগ দেয়া হবে* বাহিনীকে দুর্বল করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া

2026-10-26T00:00:00+06:00
2026-10-26T17:20:58+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
শেষ পাতা
দুই মাসে মাদকের অভিযোগে ২৭ পুলিশ সদস্য জেলে
জানালেন আইজিপি
যাযাদি ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৬.১০.২০২৬ ৫:২০ পিএম (প্রিন্ট সংস্করণ)
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির
* প্রতি বছর ন্যূনতম ১৫ হাজার নতুন সদস্য নিয়োগ দেয়া হবে
* বাহিনীকে দুর্বল করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে
* অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং আরো কার্যকর করা হবে

পুলিশ বাহিনীর সদস্যদের মাদক-সংশ্লিষ্টতার অভিযোগে গত দুই মাসে ২৭ জনকে জেলে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, ‘পুলিশকে শক্তিশালী করতে হলে আগে নিজেদের ঘর পরিষ্কার করতে হবে।’
রবিবার (২৫ অক্টোবর) বাগেরহাট জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও সংবাদ বৃফিংয়ে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, ‘পুলিশের যানবাহনের সংকট দূর করতে পাচ হাজার ৮০০টি গাড়ি কেনার প্রজেক্ট নেয়া হয়েছে। গত সপ্তাহে প্রজেক্টটি অনুমোদন পেয়েছে। জনবলের ঘাটতি পূরণে প্রতি বছর ন্যূনতম ১৫ হাজার নতুন সদস্য নিয়োগ দেয়া হবে।’

পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন, ‘বাহিনীকে দুর্বল করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ সদস্যদেরও জবাবদিহির আওতায় আনা হবে।’

আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মাদক, কিশোর গ্যাং, দুর্নীতি ও অন্যান্য অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আইজিপি। তিনি বলেন, ‘অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং আরো কার্যকর করা হবে। কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এ কার্যক্রম ইউনিয়ন পর্যায়েও বিস্তৃত করা হবে।’

স্থানীয় মানুষের কাছে অপরাধের গুরুত্বপূর্ণ তথ্য থাকে উল্লেখ করে তিনি পুলিশকে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সোশাল মিডিয়ায় গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা সৃষ্টির বিষয়ে সতর্ক থাকার কথা বলেন।

আইজিপি আরো বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি। বেকারত্ব মোকাবিলা, তরুণদের পুনর্বাসন এবং মাদক প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’ সাংবাদিক, জনপ্রতিনিধি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় একটি মানবিক ও জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিলুর ইসলাম। উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ পারভীন আক্তার, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ শুনুসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

শেষ পাতা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত