টেক্সটাইল শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব আরোপ প্রেসিডেন্টের

যাযাদি রিপোর্ট

শেষ পাতা

টেক্সটাইল খাতের চাহিদা পূরণে দেশেই আন্তর্জাতিক মানের দক্ষ ও বিশেষজ্ঞ প্রকৌশলী তৈরি এবং বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন

2026-10-26T00:00:00+06:00
2026-10-26T17:17:12+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
শেষ পাতা
টেক্সটাইল শিক্ষার মান উন্নয়নে গুরুত্ব আরোপ প্রেসিডেন্টের
যাযাদি রিপোর্ট
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম  আপডেট: ২৬.১০.২০২৬ ৫:১৭ পিএম (প্রিন্ট সংস্করণ)
প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে রবিবার বঙ্গভবনে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে -পিআইডি

টেক্সটাইল খাতের চাহিদা পূরণে দেশেই আন্তর্জাতিক মানের দক্ষ ও বিশেষজ্ঞ প্রকৌশলী তৈরি এবং বিদেশি বিশেষজ্ঞদের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) ভিসি প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান।
এ সময় সংরক্ষিত নারী আসনে পার্লামেন্ট মেম্বার ও বুটেক্সের এলামনাই সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম উপস্থিত ছিলেন। প্রেসিডেন্টের প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেসিডেন্ট টেক্সটাইলকে দেশের প্রধান অর্থনৈতিক খাত হিসেবে উল্লেখ করে বলেন, ‘শিক্ষার্থীরা যেন দেশে ও বিদেশে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ পান, সে বিষয়েও গুরুত্ব দিতে হবে। এতে এক দিকে দেশের দক্ষ জনশক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত হবে, অন্য দিকে বৈদেশিক মুদ্রা অর্জিত হবে।’
মির্জা ফখরুল বলেন, ‘দেশের টেক্সটাইল শিল্পের কাচামালের চাহিদা পূরণে তুলার দেশীয় উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিতে হবে। এ জন্য কৃষকদের উৎসাহিত করা, উৎপাদন ব্যয় কমানোর উপায় খুজে বের করা এবং কৃষি ও টেক্সটাইল খাতের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন।’
পাশাপাশি পাট, আনারসের পাতা, কলাগাছসহ বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে তন্তু সংগ্রহ ও সিনথেটিক সুতা তৈরির সম্ভাবনা নিয়ে গবেষণা জোরদার করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

প্রতিনিধি দল বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পের বিকাশে বুটেক্সের ভূমিকা এবং ইউনিভার্সিটির শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করে।

এ সময় তারা ইউনিভার্সিটির অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক গবেষণাগার স্থাপন, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, বিসিএস (টেক্সটাইল) নামে আলাদা ক্যাডার সৃষ্টি, বাজেট সম্প্রসারণ এবং ঢাকার পূর্বাচলে দ্বিতীয় ক্যাম্পাস প্রতিষ্ঠার জন্য জমি বরাদ্দসহ বিভিন্ন বিষয়ে প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করেন।
মির্জা ফখরুল তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ ও সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় ভিসি আগামী বছরের মার্চ মাসে ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে ‘প্রেসিডেন্ট ও চ্যান্সেলর’-কে সভাপতিত্ব করার আমন্ত্রণ জানালে তিনি সেটা গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে বুটেক্সের ফ্যাকাল্টি অফ টেক্সটাইল ম্যানেজমেন্ট এন্ড বিজনেস স্টাডিজের ডিন প্রফেসর ড. মো. আহসান হাবীব, ফ্যাকাল্টি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর শিল্পী আক্তার, ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. হাসিনা আখতার, ফ্যাকাল্টি অফ টেক্সটাইল কেমিকাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা এবং ফ্যাকাল্টি অফ ফ্যাশন ডিজাইন এন্ড এপারেল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর ড. লামইয়া জাহির উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে প্রেসিডেন্টের সামরিক সচিব, সচিব এবং প্রেস সচিব উপস্থিত ছিলেন।
শেষ পাতা- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত